বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
2004 সালের 21 আগসট গ্রেনেড হামলার উদ্দেশ্য ছিল সাবেক প্রধানমনত্রী শেখ হাসিনাকে হত্যা করা। গোয়েন্দারা হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের গুরু মাওলানা আবু জাফরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরুর পর এ ব্যাপারে কর্নেল রশিদের জড়িত থাকার তথ্য পাচ্ছেন। গ্রনেড হামলার অর্থ সহায়তা দেয় আবদুর রশীদ। আবদুর রশীদ সপরিবারে জাতিরজনক শেখ মুজিবের হত্যাকান্ডের পর দেশের বাইরে পালিয়ে যায়।
সে লিবিয়ার সেনাবাহিনীতে চাকরিও করেছে। লিবিয়ার বেনগাজীতে থাকা অবস্থায় 1992 সালের দিকে বাংলাদেশের ইসলামী মোর্চা নামে একটি মৌলবাদী গ্রুপের সঙ্গে সমপর্ক গড়ে তোলে। ওই গ্রুপে হরকাতুল জিহাদের লোকজনও ছিল। 21 আগসটগ্রেনেড হামলার পরদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে একটি শক্তিশালী আর্জেস গ্রেনেড পাওয়া যায়। একই ধরনের গ্রেনেড ছোড়া হয়েছিল শেখ হাসিনার সমাবেশে।
তখন গোয়েন্দারা গ্রেনেড হামলার পেছনে জাতিরজনক শেখ মুজিবের খুনিদের হাত থাকার সন্দেহ করলেও পরে বিষয়টি চেপে যাওয়া হয়।
::::সমকাল :::
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।