আমাদের কথা খুঁজে নিন

   

ঐতিহ্যের অন্তর্ভুক্ত হচ্ছে জবসের সেই গ্যারাজ

সংবাদ সংস্থা এবিসি নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, অ্যাপল কম্পিউটারের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস ক্রিস্ট ড্রাইভে তার শৈশব কাটিয়েছেন।
২০১১ সালে ক্যালিফোর্নিয়ার প্যালো অ্যাল্টো শহরে জবসের মৃত্যুর পর তার শৈশবের স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আগ্রহী হয়ে উঠেছে।
এবিসি নিউজকে ঐতিহাসিক কমিশনের কর্মকর্তা জাক ডাল বলেন, “এটা ঐতিহাসিক কমিশনের একটি সূচনা প্রকল্প। আমরা ভূমির অবস্থার কথা চিন্তা না করে একে ঐতিহাসিক গবেষণার তালিকায় অন্তর্ভুক্ত করছি।”
ঐতিহাসিক কমিশন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। কিন্তু ডেল জানিয়েছেন, তারা ২৮ অক্টোবর বা ২৫ শে নভেম্বরে এ ব্যাপারে এক মিটিংয়ের আয়োজন করছেন। সেখানেই শেষ সিদ্ধান্ত সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.