আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বরেকর্ড গড়ে সমতায় ভারত

দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৩৬০ রানের লক্ষ্য দিয়ে ফিল্ডিংয়ে নামার আগে হয়তো বেশ খুশি মনে ছিল অস্ট্রেলিয়া। কারণ তাদের বিপক্ষে ৩০০ বা তার বেশি লক্ষ্য তাড়া করতে নেমে ওয়ানডে জয়ের ইতিহাস নেই ভারতীয়দের। কিন্তু সেটা পাল্টে দিল রোহিত শর্মা, বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের ব্যাটিং ঝড়। ৩৯ বল বাকি থাকতে ৯ উইকেটের এই জয়ে সাত ম্যাচের সিরিজে সমতা ফেরাল মহেন্দ্র সিং ধোনির দল। গত রোববার প্রথম ওয়ানডেতে সফরকারীদের ছুড়ে দেওয়া ৩০৫ রানের লক্ষ্যে ৭২ রান দূরে থাকতে গুটিয়ে যায় ভারত।

বুধবারও জয়পুরে ভারতীয় বোলারদের তুলোধুনো করেছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। অধিনায়ক জর্জ বেইলির ৫০ বলে আট চার ও পাঁচ ছয়ের ৯২ রানে অপরাজিত থাকেন। এছাড়া ১০৩ বলে ৮৩ রানের দ্বিতীয় সেরা ইনিংস খেলেন ওপেনার ফিল হিউজ। আরেক ওপেনার অ্যারন ফিঞ্চও তুলে নেন ওয়ানডের তৃতীয় ফিফটি। ৫৩ বলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে ৫০ রান করেন তিনি।

গ্লেইন ম্যাক্সওয়েলও ভারতীয় বোলারদের ঘাম ছুঁটিয়েছেন। ৩২ বলে ৫৩ রান করেন তিনি। রোহিত ও ধাওয়ানের উদ্বোধনী জুটিতে এলো ঝড়ো ১৭৬ রান। ৮৬ বলে ১৪ বাউন্ডারিতে ৯৫ রানে ধাওয়ান মাঠ ছাড়লেন। এরপর কোহলি এসে ৫২ বলে দ্রুততম সেঞ্চুরি হাঁকানো ভারতীয় ব্যাটসম্যানের রেকর্ড গড়লেন।

হার না মানা ১০০ রানে এই ব্যাটসম্যান আটটি বাউন্ডারি ও ছয়টি ছক্কা মেরেছেন। অপর প্রান্তে সমালোচকদের কঠিন জবাব দিলেন রোহিত। ২০১০ সালের পর প্রথম ও নিজের তৃতীয় শতক হাঁকালেন তিনি। ১২৩ বলে ১৭ চার ও চার ছয়ে ১৪১ রানে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছেড়েছেন এই ওপেনার।

অসাধারণ ব্যাটিং নৈপূণ্যের জন্য রোহিত শর্মা ম্যাচসেরা খেলোয়াড় মনোনীত হন।

সিরিজের তৃতীয় ম্যাচটি আগামি শনিবার মোহালিতে অনুষ্ঠিত হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.