২৬মার্চ,২০১৪ ছিলো এই শতাব্দীর শ্রেষ্ঠ স্বাধীনতা দিবস কেন তা সবার জানা।বিশ্বরেকর্ড গড়াত পাশাপাশি বাংলাদেশিরা আরেকবার দিলো তাদের একতার পরিচয়।কিন্তু এই একতাও নাকি খাঁটি না!বলতে খারাপ লাগে কিন্তু অংশগ্রহনকারীদের সিংহভাগই নাকি ছিলো বিদ্যালয়ের বাধ্যতামূলকতার শিকার!গার্মেন্টস ফ্যক্টরিতে নাকি ফ্রীতে পোশাক দেয়া হয়েছে।আমার প্রশ্ন,দেশপ্রেমতো স্বভাবজাত...জোর করে কি ভালোবাসা আদায় করা যায়?আর মানুষও কেমন!কি হয় একটা দিন দেশ কে দিলে?কতো মানুষ কতো জায়গায় গেলো...কি হতো প্যারেড গ্রাউন্ডে গেলে?আসলে অনেক কিছু হতো কারন সোয়া ২লাখ এ পৌছে নাকি গেট বন্ধ করে দেয়া হয়েছিল...তার মানে যারা কষ্ট করে গেলো তাদের কষ্টের কোনো মুল্য নেই?অনেকেই নাকি গোনার পর বের হয়ে এসেছে,মানে কি!১টা প্যাকেট,স্লিম ব্যগ আর ক্যাপের জন্য এতো কষ্ট!!যাই হোক এলো মহড়ার সময়...আয় হায়!!জীবনে আমি এতো মানুষকে একত্রে পতাকা উড়াতে দেখিইনি...তাও আবার জাতীয় সংগীতের সময়!ইতোমধ্যে আবার আরেকটা রেকর্ড হয়ে গেল...সবচেয়ে বেশী মানুষের সামনে ফিল্মের প্রমোশোনের!আমরা সবসময় জানি যে জাতীয় সংগীতের সময় নড়াচড়া করা যায়না,কিন্তু বড় বড় শিল্পীরাইতো এই নিয়ম মানেননা!তারপর শুরু হল জাতীয় সংগীত গাওয়া,বলতে লজ্জা হয় যে এমন ১টা দেশে থাকি যেখানে জাতীয় সংগীর লিফলেট দেখে গাওয়া হয়।তারপরও শেষ পর্যন্ত সুন্দর মতো শেষ হলো আর আমরা এগিয়ে গেলাম আরো একটি রেকর্ড গড়ার দিকে...সবচেয়ে বেশী জাতীয় পতাকা মাড়ানোর রেকর্ড...ঢোকার সময় দেয়া জাতীয় পতাকা এখন সবার পায়ের নিচে।আমাদের বাসায় কতো অতিরিক্ত কাগজপত্র থাকে,তার মাঝে কি আমরা পারতামনা পতাকাটাকে একটু ঠাই দিতে?...অনুষ্ঠান শেষ...শুরু হল আরেক রেকর্ড সবচেয়ে বেশী দেশের দোষ খোঁজার...এর মাঝেই অনলাইনে শুরু হয়ে গেছে এই অনুষ্ঠানের দোষ খোঁজার প্রতিযোগীতা।আচ্ছা বুঝলাম যে,বাংলা ভাষা আমরা ছাড়া কেও বুঝবেনা।কিন্তু কলকাতা?আমরাতো ভারতের রেকর্ডই ভংগ করতে যাচ্ছিলাম...এই দোষ যদি কলকাতার কারো নজরে পড়ে...তাহলে গিনেজ কতৃপক্ষের নজরে যেতে কতক্ষন!!তাও যাই হোক,এখন ভালোভাবে মূল রেকর্ডটা হলে হয়।পাশাপাশিতো কতো রেকর্ডই করলাম...!
পুনশ্চঃলেখাটি লেখকের উর্বর মস্তিষ্কের একটি চিন্তা মাত্র।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।