পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক সম্মান ও স্নাতক ইঞ্জিনিয়ারিং এবং পাঁচ বছর মেয়াদী ব্যাচেলর অব আর্কিটেকচার কোর্সের আগামী ১৪ ও ১৫ নভেম্বরের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের এক সিদ্ধান্ত অনুযায়ী অনিবার্য কারণ বশত বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ভর্তি পরীক্ষার নতুন সময় সূচী জানানো হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।