আমাদের কথা খুঁজে নিন

   

পিএসসি পরীক্ষার প্রশ্ন এভাবে ফাঁশ হয়ে যাচ্ছে, শিক্ষাবোর্ডের কি আরো সতর্ক হওয়া উচিত না?

আজকে টেকটিউন্সে দেখলাম পিএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের কপি - Click This Link
এবং আজকে যে পরীক্ষা হয়েছে তাতেও নাকি প্রায় সবই মিলে গেছে। এভাবে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে , কারো কি কিছু করার নেই ?
আবার শোনা যায় বিভিন্ন ফেসবুকের গ্রুপ থেকেও নাকি প্রশ্ন পাওয়া যায়।
৫ম শ্রেণীর একটা পিচ্চি যখন জানবে যে তার সমাপনী পরীক্ষার প্রশ্ন আগেই ফাঁশ হয়ে গেছে তখন তার মনে প্রথম যে কথাটা আসবে তা হলো কি লাভ পড়ালেখা করে। পরের পরীক্ষার আগে সে অপেক্ষা করবে ফাঁশ হয় কিনা এটার জন্য। টাকার লোভেই হোক আর যে কারণেই হোক যে বা যারা এই কাজটি করেন তাদের পরিবারের বাচ্চাদের মনেও একই ব্যাপারটি ঘটবে এবং তারাও একই ভাবে চিন্তা করবে। একটা বাচ্চার শেখার এবং জানার ইচ্ছের এখানেই ইতি ঘটবে।
শিক্ষাবোর্ডের উচিত সারাদেশে একই প্রশ্নপত্র না করে বোর্ডগুলোকে আলাদাভাগ করে পরীক্ষা নেয়া। ssc বা hsc পরীক্ষার ক্ষেত্রে যেটা হয়।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৩৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.