আমাদের কথা খুঁজে নিন

   

রুহুল আমিন হাওলাদারের বাসার সামনে বিস্ফোরণ, আহত ১

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মন্ত্রী রুহুল আমিন হাওলাদারের বাসার সামনে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার রাত সোয়া নয়টার দিকে গুলশান-২ নম্বরে মন্ত্রীর বাসার সামনে এ বিস্ফোরণ ঘটানো হয়।

বিস্ফোরণে মো. সুজন (১৯) নামে এক যুবক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গুলশান থানার সহকারী পরিদর্শক (এসআই) কামরুল হাসান আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান এবং সাংবাদিকদের ঘটনার বর্ণনা দেন।

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.