নাটোরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সহ ১৫ জনকে আটকের পর প্রত্যেককে ১ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
পুলিশ জানায়, গতকাল রাত ৩টার দিকে নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকার একটি জুয়ার আসরে অভিযান চালায় তারা। এ সময় নাটোর পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ১৫ জুয়ারিকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৯১ হাজার ৭শ ৪০টাকা।
নাটোর থানার ওসি আসলাম হোসেন জানান, আজ দুপুরে আটকৃতদের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নায়িরজ্জামান ভ্রাম্যমান আদালেত ১ মাস করে কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।