আমি একজন মানুষ !!! আমার আজকের আলচ্য বিষয় হিমু,হুমায়ুন আহমেদের হিমু । হিমু প্রেমীদের কিঞ্চিত চুলকানি শুরু হয়ে গেলে এলাট্রল খেয়ে পড়ুন ।
হিমু আমার সবচেয়ে প্রিয় চরিত্রগুলোর একটি । হিমু আমার এতো প্রিয় একটা চরিত্র হওয়ার মুল কারন হলো হিমু কোন নিয়ম মেনে চলে না ।
আর আমার সমস্যাটা এইখানেই ।
যে হিমু কোন নিয়মই মেনে চলে না সে কেন সবসময় হলুদ পাঞ্জাবী পরে থাকবে ? কেনই বা সবসময় খালিপায়ে হাটবে ?হুমায়ুন স্যার সঙ্গীত প্রিয় মানুষ ছিলেন,তিনি কি গেরুয়া রংধারী বাউলদের দেখেই হিমুর হলুদ পোষাক কল্পনা করতেন ?????
যাই হোক,মানুষের কল্পনাশক্তি অসীম । তাই আমিও মাঝে মাঝেই কিছু আজগবি বিষয় কল্পনা করতে পারি । এই যেমন আজ সকালে কল্পনায় দেখলাম হিমুকে সংসদ ভবনের সামনে জগিং করতে !!কোন পোষাকে দেখলাম তা বললে হিমুপ্রেমীদের হার্ট এট্যাক করার সম্ভাবনা আছে,তারপরও বলি । হিমুর গায়ে টুপি যুক্ত কালো রঙের হূডী জ্যাকেট আর পরনে ধুষর থ্রী-কোয়ার্টার প্যান্ট আর পায়ে লাল কনভার্স । আমাকে দেখেই কান থেকে হেডফোন খুলে বললো "হুয়াআটজ আপ মাম্মা" (!) ।
আমি অতি বিস্ময়ের সাথে লক্ষ করলাম তার হাতে থাকা স্যামসং গ্যালাক্সি ওয়াই হ্যান্ডসেট আর স্পাইক দিয়ে রাখা চুলগূলো । এরপর চললো আমাদের আড্ডা । আড্ডার বিষয়বস্তু শুনলে হিমুপ্রেমীরা আমাকে গনধোলাই দিবে। তাই আর কথা বাড়াচ্ছি না । শুধু হিমুপ্রেমীদের বলে যেতে তাই প্রমথ চৌধুরীর (আমার যতটূকূ মনে আছে এটা প্রমথ চৌধুরীই বলেছিলেন) সেই বিখ্যাত উক্তি "মানুষ মরে গেলে পচে যায়,বেচে থাকলে বদলায় " ।
হিমু যে বেচে আছে তা প্রমান করার জন্যই হয়তো সে কিছুটা বদলে গেছে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।