আমাদের কথা খুঁজে নিন

   

আকাশে উড়লো বাংলাদেশের তৈরি ড্রোন (ভিডিও)



ঘোষিত সময়ের ৩ মাস আগেই আজ প্রথম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আকাশে SUST Robotics, Aeronautics & Interfacing R.G তৈরী মানুষবিহীন এয়ারক্রাফটের ম্যানুয়াল মুডে পরীক্ষামূলক সফল উড্ডয়ন সম্ভব হল । এটাতে এখনো ড্রোনের বৈশিষ্ট আসিনি। এটাকে এবার ড্রোনে রুপান্তরের পালা । তবে ড্রোনের জন্য যে DCC(Drone Control Center) সেটার সফটওয়্যারের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে যেটা দেখতে অনেকটা ফাইটার জেটের ককপিটের মত । DCC এর সাথে বর্তমান এয়ারক্রাফ্টের ইন্টারফেসিং শেষ হলে সেটা স্বয়ংক্রিয় ভাবে এবং প্রয়োজনে DCC এর অপারেটরের সাহায্যে চালানো যাবে।

যদিও কাজ শুরুর ২৭ দিনের মাধ্যেই উড়াতে এবং DCC এর সফটওয়্যার বানাতে সক্ষম হয় দলটি। এই প্রজেক্টের মোট ৩ জন কাজ করছেন। এরা হলেন দলনেতা শাবির পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র সৈয়দ রেজওয়ানুল হক নাবিল, একই বিভাগের ৪র্থ বর্ষের রবি কর্মকার এবং ২য় বর্ষের মারুফ হোসেন রাহাত। শীঘ্রই আমাদের দলে সফটওয়্যার ডেভেলপার হিসেবে সৈয়দ ওমর ফারুক তোয়াহা যোগ দিবেন। এই প্রজেক্টের তত্ত্বাবধানে আছেন প্রয়েসর ড: মু: জাফর ইকবাল স্যার।





এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।