আমাদের কথা খুঁজে নিন

   

মাগুরায় নির্মাণাধিন ব্রীজ ভেঙ্গে নিহত ১, আহত ৫

মাগুরা সদর উপজেলার চাপড়া এলাকায় আজ বিকালে নির্মানাধীন একটি ব্রীজ ভেঙ্গে রাজিব পাটোয়ারি (২৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত ও অপর ৫ শ্রমিক আহত হয়েছে।

চাপড়া এলাকার একটি খালের উপর প্রায় ২৭ লাখ টাকা ব্যায়ে ব্রীজটি নির্মাণ কাজের তদারকিতে ছিল সদর উপজেলা পরিষদে থাকা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ এলাকার আরো অনেকে জানান, বিকাল ৪ টার দিকে ব্রীজের পশ্চিমদিকের মুল পাটাতনের ঢালাই কাজ চলছিল। এসময় হঠাৎ করেই পাটাতনের নিচে দেয়া সেন্টারিংয়ের বাঁশ ভেঙ্গে গেলে ঢালাই দেয়া অংশ ভেঙ্গে পড়ে।

এ সময় সেখানে কর্মরত নির্মাণ শ্রমিকদের মধ্যে রাজিব পাটোয়ারি ঘটনাস্থলে নিহত ও জুয়েল (২৫), আবু বক্কার (৪৫), তরিকুল ইসলাম (২৬), নয়ন (৩০), শফিক (৫৫) অপর ৫ জন আহত হয়।

আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢালাই অংশের নিচে সাপোর্ট হিসেবে দেয়া সেন্টারিংয়ের জন্যে ব্যবহূত বাঁশগুলো যথেষ্ঠ মজবুত ছিল না বলে আহত শ্রমিকদের সাথে আলাপ করে জানা গেছে।

স্বাধীন এন্টারপ্রাইজ নামে একটি নির্মাণ প্রতিষ্ঠানের নামে শহরের দরিমাগুরা আদর্শ পাড়ার এক ঠিকাদার কাজটির দ্বায়িত্বে ছিলেন। ঘটনার পর তাকে আর খুজে পাওয়া যায় নি।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে একটি তদন্ত টিম গঠন করা হবে।

ব্রীজের নির্মাণসহ সার্বিক বিষয় খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.