কক্সবাজারে বৃহস্পতিবার সোহেলি আক্তার-লতা মন্ডলদের নিয়ন্ত্রিত বোলিং এবং আয়েশা রহমান ও ফারজানা হকদের গোছানো ব্যাটিংয়ে সহজেই জয় পায় বাংলাদেশের মেয়েরো।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান মহিলা দল। পাকিস্তানের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে সর্বো্চ্চ ২৮ রান করেছেন সৈয়দা ফাতেমা আবিদি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেছেন অধিনায়ক সানা মির। তাদের এই দুটি ইনিংসের কল্যাণেই পাকিস্তান শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে অলআউট হওয়ার আগে ৮৭ রান করতে পারে।
১৩ রানে ৩ উইকেট নিয়েছেন সোহেলি আক্তার। রুমানা আহমেদ, পান্না ঘোষ ও লতা মন্ডল নিয়েছেন ২টি করে উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৮৭ রান তুলে ফেলে বাংলাদেশের মেয়েরা। তবে এই ৮৭ রানেই পর পর ৩টি উইকেট হারায় তারা। নুজহাত তাসনিয়া আর পান্না ঘোষ শেষ পর্যন্ত কোনো বিপদ ঘটতে দেননি।
৩৪.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
আয়েশা ২৯ ও ফারজানা হক ১৮ রান করেছেন। এ ছাড়া লতা মন্ডল করেছেন ১৬ রান। পাকিস্তানের সানা মির ২৬ রানে নিয়েছেন ৪ উইকেট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।