আমাদের কথা খুঁজে নিন

   

পল্টনে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

সোমবার রাত সাড়ে ৩টার দিকে পল্টন মোড়ে এ ঘটনা ঘটে বলে পল্টন থানার ওসি মোরশেদ আলম জানান।

তিনি বলেন, হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এনামুল হক (৩৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।  

ওসি বলেন, “প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে এনামুল বাস বা ট্রাকের কেউ নন, তিনি একজন পথচারী।”

অন্য কেউ এ ঘটনায় আহত হয়েছেন কি-না তা নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.