"আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি। "
কি মধুর গান!!! কোটি কোটি মানুষের শ্রদ্ধা, ভালবাসা, মায়া, মমতা সব আছে । কি নেই?
সেই সুমধুর গানটি গেয়ে বিশ্ব রেকর্ড গড়তে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সমবেত হতে যাচ্ছে প্রায় ৩ লক্ষ দেশপ্রেমিক।
"লাখো কন্ঠে গাইবো সোনার বাংলা, গড়বো বিশ্ব রেকর্ড। "
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যখন খেলে তখন দেশের জন্য খেলে।
ওরা ১১ জনের টিমটাই তখন বাংলাদেশ। তখন ওই ১১ জন যাই করুক না কেন ওই ১১ জনই বিশ্বের কাছে গোটা বাংলাদেশকে প্রেজেন্ট করে। আমরা কি চাইলেই পারবো ওই ১১ জনের সাথে খেলতে ? না, সেই সুযোগ নাই।
তবে সুযোগ এখন এসেছে। এখন আমরা চাইলেই পারবো সবাই একসাথে মিলে বাংলাদেশকে প্রেজেন্ট করতে।
আমরা আমাদের দেশকে কতটুকু ভালবাসি? গোটা বিশ্বকে সেটা দেখিয়ে দিব আমরা । দেখিয়ে দিব আমরা কতটা উদ্ভুদ্ধ আমাদের স্বাধীনতার চেতনায়।
গত বছরের ১৬ই ডিসেম্বর গড়েছিলাম সবচেয়ে বড় মানব পতাকা বানানোর রেকর্ড যেটা আগে পাকিস্তানের দখলে ছিল। পরে প্রতিহিংসাপরায়ণ হয়ে তারা আবার আমাদের রেকর্ডটি ভেঙ্গে নতুন রেকর্ড করেছে। বেপার না, আমরা আবারো রেকর্ডটি করে ফেলব ইনশাআল্লাহ ।
আর, সবচেয়ে বেশী কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার রেকর্ডটি এখন আছে ভারতের দখলে যেটা আমরা ভাঙ্গতে যাচ্ছি আমাদের স্বাধীনতা দিবসে।
আসুন, সবাই মিলে দেশের জন্য কিছু করি। আমরা এমন একটি জাতি যারা চাইলে সব পারে। যে জাতি দেশের জন্য, দেশের ভাষার জন্য প্রাণ দিতে পারে সেই জাতি সেই দেশেরই জন্য সামান্য একটি রেকর্ড করতে পারবে না? যার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করতে হবে না, প্রাণ দিতে হবে না; শুধু গাইতে হবে জাতীয় সংগীত সবাই সমবেতকন্ঠে।
পারি না আমরা আমাদের দেশের জন্য এইটুকু করতে যার জন্য বিশ্ব রেকর্ডে বাংলাদেশের নাম লিখা থাকবে? আমাদের সবার অংশগ্রহণই পারে এটা অর্জন করতে।
তাই, চলে আসবেন সবাই ২৬শে মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে; সকাল ৬:৩০মিঃ এ গেট খুলে দেয়া হবে সর্বসাধারণের জন্য।
ফেসবুকে আমার পোস্ট পেতে ফলো করুন এই প্রোফাইলে মাইদুল ইসলাম লিপু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।