আমাদের কথা খুঁজে নিন

   

হাতে গোঁজা কাঠি...

শুণ্য নীড়

মনে পড়ে সেই ছেলেটি?
উসকোখুশকো চুল, চোখে চশমা, নীল চোখ-
হাতে একটা কাঠি-
ধোঁয়া উড়ে যায় অনবরত ।

এইতো সেদিন-
নীল জিন্স, ধূসর শার্ট;
বুক বোতামটা খোলা,
একটা কোণ প্যান্টে গোঁজা ।
আর হাতে?
সেই পরিচিত কাঠিটা-
ধোঁয়া উড়ছে অনবরত ।

মুখটা মনে পড়ে?
শ্যাম বর্ণের উজ্জ্বলতা!
ঠোঁটের কোণে একটা চিলতে হাসি ।
কপালের পাশে একটা কাটা দাগ-
বেশ মানিয়ে যায় ।


হাতের কাঠিটা এখন ঠোঁটে-
ধোঁয়া উড়ছে অনবরত ।

সেদিনই দেখলাম-
চার জন বন্ধুর মাঝে হাস্যোজ্জ্বল মুখটা ।
চোখ দুটোও যেন হাসছে-
নীল চোখ দুটো ।
শ্যাম বর্ণের মুখটায় সন্ধ্যার লাল আভা ।
ধোঁয়া উঠে আসছে-
হাতে সেই পরিচিত কাঠিটা ।



আজ?
একটা শাদা শুভ্রতা- ওকে ঘিরে ।
বেডের চাদর, গায়ের চাদর;
জানালা- দরজার পর্দা-
শাদা- শাদার শুভ্রতা ।
একটা পরিচিত গন্ধ !
আচ্ছা ?
নীল চোখ দুটি বন্ধ কেন?
দেহটা নিথর কেন?
কাঠিটা?
হাতে গোঁজা কাঠিটা কই??

_____________________________________________
দিনাজপুর,
০৬ ফেব্রুয়ারী, ২০১৪ ইং
রাত্রি ০২:৪০ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.