আমাদের কথা খুঁজে নিন

   

নারী শ্রমিককে উত্ত্যক্ত করায় ৬ মাসের জেল

জেলার বন্দর উপজেলায় এক নারী গার্মেন্ট শ্রমিককে উত্ত্যক্ত করায় জমির হোসেন (৩২) নামে এক বখাটে যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনারা নাজমীন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জমির হোসেন উপজেলার সোনাকান্দা মোড় এলাকার গিয়াসউদ্দিনের ছেলে।

বন্দর থানার ওসি আখতার মোর্শেদ জানান, গত বুধবার সকাল সাড়ে ১১টায় বন্দরে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ দেখতে যাওয়ার সময়ে সালেহ নগর এলাকায় এক নারী গার্মেন্ট শ্রমিককে উত্ত্যক্ত করে জমির হোসেন। এ ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ জমির হোসেনকে আটক করে।

পরে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.