আমাদের কথা খুঁজে নিন

   

কি বলছেন এসব মাননীয় প্রধানমন্ত্রী!!!

গতরাতে সময় টিভির খবরে দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন দূর্ঘটনার আগের দিনই সবাইকে সরিয়ে নেয়া হয়েছিল , কিছু লোক মালামাল উদ্বার করতে গিয়ে দূর্ঘটনার শিকার হয়েছে!!! অত্যান্ত স্ববিনয়ের সাথে বলছি আপনি আমাদের ১৬ কোটি মানুষের অবিভাবক, আমাদের শেষ ভরসা ।আপনি দয়াকরে আপনার মন্ত্রীদের মতো করে কথা বলবেন না। যদি কিছু লোক মালামাল উদ্বার করতে সেখানে যায় তাহলে বিজিএমইএ কেন বলছে ২৬৩৮ জন ভবনের ভিতর কাজ করছিল??? এখন পত্রিকায় দেখছি লাশ গুম হচ্ছে!!!এখানে ক্লিক করুন দেশের অর্থনৈতিক অবস্থা লুটপাটের কারনে যখন চরম খারাপের দিকে যাচ্ছে তখন এই গার্মেন্টস শ্রমিক আর প্রবাশিরা অক্লান্ত পরিশ্রম কর দেশের অর্থনীতির চাকা সচল রাখছে, অথছ কতো অবহেলায় আজ তারা লাশ হয়ে যাচ্ছে!!! আমরা জানি গার্মেন্টস মালিকরা শ্রমিকের কি পরিমান শোষন করে, এ ট্রেডের সাথে আমি জড়িত নিজে দেখিছি মালিক একটার পর একটা গাড়ী(হামার,বিএমডব্লিউ,সিআরভি) কিনেন অথছ ষ্টাফদের ৩মাসের বেতন বাকি!!! কবে মালিকদের বড়লোক হওয়ার সিড়ি ও বৈদাশিক মুদ্রার প্রায় ৭০% আয় করা পরিশ্রমি এ শ্রমিক গুলো নিরাপদ কর্ম পরিবেশ পাবে??? স্প্রাকটাম, তাজরিন এর মালিকদের যদি শাস্তি দেওয়া হতো তাহলে আজ এ ভয়াবহ ঘটনা হয়তো ঘটতোনা, পরশু যখন ভবনে ফাটল দেখা দেয় তখনি ব্রাক ব্যাংক তাদের লোকজন সরিয়ে নেয়, কিন্ত ইউএনও আর ভবন মালিকের মিথ্যা অভয় বাণী বিশ্বাস করে গার্মেন্টস মালিক শ্রমিকদের জোর করে কাজ করতে করায় তাদের যথাযথ শাস্তি দিতে হবে , না হলে এরকম দূর্ঘটনা ঘটতেই থাকবে!! বিজিএমইএর এটাও মনে রাখতে হবে বায়ার এ কারনে বাংলাদেশের মার্কেট থেকে মুখ পিরিয়ে নিবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.