আমাদের কথা খুঁজে নিন

   

রাজনৈতিক দলের হরতাল পালনের সক্ষমতা যাচাই করার তেব্র দাবী

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে কোনননন রাজনৈতিক দল হরতাল পালন করতে সক্ষম তার শক্তিমত্তা যাচাই করে নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত হবার বাধ্যবাধকতা থাকা দরকার। নিবন্ধন ফি হিসাবে এক কোটি টাকা নেয়া হবে এবং বাৎসরিক চাঁদা হিসাবে ৫ লাখ টাকা। হরতাল পালন করার যোগ্যতা যাচাইয়ের জন্য একটা দলকে সাফল্যজনকভাবে এক বছরে তিনটা হরতাল পালন করার পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা মূলত ঢাকা শহরকে কেন্দ্র করে পরিচালিত হবে। ঢাকার বিশটি পয়েন্টে বিশজন করে ত্যাগী কর্মীকে মোতায়েন করার সমর্থ থাকতে হবে যারা পুলিশের সাথে সরাসরি সংঘর্ষ বজায় রাখতে পারঙ্গম হবে।

প্রয়োজনে পুলিশের সাথে যৌথভাবে পরিচালিত রিহার্সেল করা যেতে পারে - যেখানে পুলিশ তাদেরকে পিটিয়ে কিভাবে পুলিশের লাঠিপেঠা সহ্য করতে হয় সে অভিজ্ঞতা সঞ্চারে সহায়তা করবে। যদি কেবল প্রাইভেট কার রাস্তায় না দেখা যায় তবে পরীক্ষায় হরতাল আহবানকারী শূন্য পেয়েছেন বলে ধরা হবে। যদি পাবলিক বাস না বের হয় তবে পাসমার্ক পাবে। যদি সিএনজি না বের হয় তবে লেটার মার্ক এবং রিকশা না বের হলে ১০০ তে ৯০ মার্ক প্রদান করা হবে। আর যদি কোনো মানুষ রাস্তায় না বের হয় তবে ১০০ তে ১০০ প্রদান করে উক্ত রাজনৈতিক দলকে সরাসরি সরকার গঠনের জন্য নির্বাচন কমিশন আহবান জানাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.