সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন, ‘‘শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে যা যা দরকার সব করবে সরকার।’’ নিঃসন্দেহে এটি মানবিক ও সময়োপযুগী আশ্বাস। প্রধানমন্ত্রীর এ আশ্বাসের বিশ্বাসে শিক্ষার্থীরা আমোদিত, অভিভাবকরা আপ্লুত, আমরা শিক্ষকরা পুলকিত, পরিজনরা বিমোহিত। (বিঃদ্রঃ এখন থেকে আমাদের নৈতিক দাবী আদায়ের মিছিলে সরকারের কোন পুলিশ আর মরিচের গুড়া স্প্রে করার ধৃষ্ঠতা দেখানোর সাহসই পাবেনা! কারণ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের কাজে আমরাই তো বেশি জড়িয়ে!)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।