আমাদের কথা খুঁজে নিন

   

আবর্জনা

সত্যের সন্ধানে কে আমাকে জন্ম দিয়েছে? কে দুধ খাইয়েছে? জানি না, কিছুই জানি না। তোমরা যখন নাক চিপে হেঁটে যাও, আমি সেখানে বুক ভরে নিঃশ্বাস নিই। তোমাদের ফেলে দেয়া উচ্ছিষ্ট দিয়ে আমি উদর পুর্তি করি। হাল ফ্যাশনের গাড়ি তোমাদের, আর আমি! ময়লার ট্রাকের সিটেও আমার জায়গা নাই। আর বেতন! ওটা দিয়েতো ঠিকভাবে নেশাই করতে পারি না। আসল আবর্জনাটা কে? তোমরা যা ফেলে দাও তা? নাকি আমিই? কত ময়লাই তো ফেলে দিচ্ছ, আমাকে কেন আঁধার ঘরে ফেলে দাও না? তোমরা ভাল থাকো, এটাই আমার চাওয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.