আমাদের কথা খুঁজে নিন

   

আবর্জনা

"" It is a difficult thing to tell the story of a life;and yet more difficult when that life is one's own. "" অপেক্ষার শেষ লগ্ন অস্তগামী পিচ ঢালা মোড়ের গলির একটু দূরে আগুনের লিলা শিখার দোর্দন্ডতা আমায় ছুঁয়ে। আশার বিভা জাগে তুমি আসবে এখন যায় গড়িয়ে মুহূর্ত সব দিনের আলোয়, পিপাসার চিড় জাগে তোমার চোখের নেশায় প্রাণটা নিয়ে। হঠাৎ পায়ে মৃদু কাঁপন তের বছরের আলোর রেখায় ছিদ্র আঁধারের ধূসর রেখা আজ আলোকিত হিমশিমিয়ে। ডাস্টবিনের হাত ক’ দূরে আমার ঠাই তারও গজ ক’ দূরে আজও তোমায় আঁকি এলোচুলে সবুজ শাড়ির রঙের ছোঁয়ায় আমি স্বপ্নলোকে। আবর্জনার মত দাঁড়িয়ে তাদের সাথে খানিক পড়ে হয়তো জীবন মিশে যাবে স্বপ্নগুলো তবুও অর্ধ-পাচ্য রইবে পলিথিনের মত তোমার পথে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.