আমি একটা পাগল
সুগন্ধ আর দুর্গন্ধ পার্থক্য করতে,-
প্রায় প্রত্যেকে পারে; তবুও চিত্তে,-
আবর্জনা! যেভাবে প্রক্রিয়া হচ্ছে জানা;
প্রচুর ঝোঁক নংরায়, ময়লা কামনা!
কে-না বুঝে সৌরভে মুগ্ধকর!
পূতিগন্ধে শ্বাস বন্ধের উপক্রম-অসস্থিকর!
নিত্য নির্গত বর্জ্য, কতকিছু ধৌত,
প্রতিটা প্রাণী, বস্তু হতে অবিরত।
চোখে পরে ধোঁয়া, ধুলাবালি সর্বত্র,
কতটুকু আছে পরিষ্কার, ঝকঝকে যত্রতত্র।
কতকাল প্রীতির কৌশলে এটো করবে,
আর কত ললনা পতিতা করবে!
যায় না যা সচারচর বলা,
নিশ্চয়ই অবগত এটা নিষিদ্ধ চলা।
বেড়ে যাচ্ছে স্যাঁতসেঁতে জায়গা, প্রতিমুহূর্ত!
কমবেশি দেখ, শুনা ক্ষতিগ্রস্তের আর্ত!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।