আমাদের কথা খুঁজে নিন

   

এ কোন মায়ার জালে জড়ালেগো তুমি?

বেশ কিছু দিন হয় সামহোয়ারইনে আমার ঘোরাঘুরি । সময় হলেই এ বাড়ীটিতে একবার ঠু মেরে যাওয়াটা আমার নিত্তনৈমিত্তিক কাজে পরিনত হয়। হঠাৎ দেখা কিছু জিনিস আছে যা, প্রথম দেখাতেই ভালো লেগে যায়, আবার কিছু আছে প্রথম দেখায় কোন অনুভুতি না জন্মালেও ধীরে ধীরে তা মনের মাঝে স্থান করে নেয়। ঠিক তেমনি করেই সামহোয়ারইন আমার মনের কোণে কিভাবে যে জায়গা দখল করে বসে পড়েছে বুঝতেও পারিনি। তাই ভাবলাম একটা নিক নিয়ে সে সম্পর্কটাকে আরো দৃঢ় করে ফেলি।

তাই একটা নিক নেয়া। এক ক'দিনে সামহোয়াইরইনে যে সব লেখা দেখলাম, তাতে যে টুক আয়ডিয়া হয়, তাতে মনে হয় যে, আমি ওসব কিছুই পারবোনা। সে সাধ্য আমার নেই। এমনতর করে ভাবা, কল্পনা করা, কাব্য চর্চা করার সাধ্যি আমার হবেইনা। অন্যের লেখা পড়ে তাতে কিছু বলতে মন চায় সব সময়ই।

সে জন্যই নিকটা নেয়া। সবার জন্য শুভ কামনা রইলো রাশি রাশি। সবার সহযোগীতা পেলেই হয়তো সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।