আমাদের কথা খুঁজে নিন

   

মায়ার খেলা



মায়ার খেলা ************** যাবো বলে দু'পা বাড়াই সম্মুখেতেই নামার সিঁড়ি হয়না যাওয়া কারণ ছাড়াই আনমনেতে পেছন ফিরি ! ফিরবো কেনো, কেন ফিরি; এই জিজ্ঞাসা মনের ভেতর করে সে কোন প্রশ্নকারী ? কে বা কারে দেয় উত্তর !! বৃক্ষ বলে কাছে আয় ছায়ায় একটু বসে যা' পাখি বলে আয় এবেলায় সুরে মনের গানটি গা' ! নদী ডাকে আকুল হয়ে সাগর বলে ভেসেই যা' মেঘ বলে তুই কেন যাবি বৃষ্টিতে মন-শরীর ভেজা ! যাবো বলেই পা' বাড়াতেই পিছুটানে অমল দুটি চোখ কোমল দুটি কচি হাতেই দেখি অমৃতময় আনন্দলোক !!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।