ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । অদ্ভূতুরে
জাদুর ঘোরে
মায়ার পাখি
চলছে উড়ে ।
সেই সীমানা
যাচ্ছে চেনা
তবুও যে
বলতে মানা ।
একলা পাখি
মেলে আখি
এক পশলা
বৃষ্টি মাখি ।
ভেজা দেহে
কিসের মোহে
ঘাত প্রতিঘাত
যাচ্ছে সয়ে ।
ঝাউয়ের বনে
এমন দিনে
কোন পিয়াসীর
মায়ার টানে
হাহাকারে
কান্না ধরে
অশ্রু চেপে
মাতম করে ।
কারি খোজে
চোখটা বুজে
চার প্রহরই
ভাবছে কী যে ?
কারি তরে
জীবন ভরে
সন্ধ্যা রাগে
নীড়ে ফেরে ?
পাখিটা আজ
নয় যে একা
কাকে যেন
যাচ্ছে দেখা ?
কার সাথে সে
বেলা শেষে
খুনসুটিতে
আছে মেতে ?
ডানায় ডানায়
ঐ দুজনায়
সুখের কিছু
গল্প শোনায় ।
সব ভুলে আজ
এমন সময়
ব্যাস্ত তারা
স্বপ্ন বোনায় ।
আলতো টেনে
কাছে আনে
নিবিড়তার
কী যে মানে ?
সঙ্গ পেয়ে
জাপ্টে ধরে
ভালবাসা
দিচ্ছে গুণে ।
ছবিঃ সংগৃহীত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।