আমাদের কথা খুঁজে নিন

   

আমরা নিজেদের কতটা ভালোবাসি বলতে পারেন ???( সচেতনমূলক পোস্ট )

জন্মই আমার আজন্ম পাপ শুরুটা একটা কমন গল্প দিয়ে,আমাদের এই যুগে সবচেয়ে কমন জিনিস ভালোবাসা। জীবনে কোন ছেলের কোন মেয়েকে কিংবা কোন মেয়ের কোন ছেলেকে ভাললাগেনি কিংবা এক মুহূর্তের জন্য আনমনে ভালবেসে ফেলেনি এটা বোধ হয় খুজে পাওয়া দুষ্কর। কিছু কিছু ভালবাসা আসে মন থেকে আর অন্যরকম কিছু ভালোবাসা আসে আবেগ থেকে । মন থেকে আশা ভালোবাসা মনকে আলোকিত করে,সেখানে না পাওয়ার কষ্টটা আর কষ্ট মনে হয় না, মনকে না পাওয়ার কথা বুজালেও মন তা বুজে , কিন্তু আবেগ তা বুজতে চায় না , আর তার জন্যই আত্মহত্যা নামক মরন ব্যাধি চলে আসে। বিশ্বে ৩০% আর বেশি মানুশ প্রতি বছর আত্মহত্যা করে যার মধ্যে ৮৩.২৫% কিশোর কিশোরী যার অন্যতম কারন আবেগময় ভালোবাসা।

ভালোবাসা আসে স্বর্গ থেকে তবে সেই ভালোবাসার জন্য যদি কেউ মারা ( আত্মহত্যা ) যায় তবে সে কেন নরকে যাবে এর উত্তর আজও আমি পাই নাই। তবে কেন এই আত্মহত্যা ??? আমাকে একটি কারন দিয়ে কি কেউ বুজাতে পারবেন আত্মহত্যার কোন সফলতম কাহিনী ? পারবেন নাহ, আমি নিজের চোখে দেখেছি বাবার সামনে ছেলের পরে থাকা মৃতদেহ,সাথে সাথে বাবার স্ট্রোকে মারা যাওয়া আর মায়ের পাগলা গারদে শেষ ঠিকানা। কিন্তু হায় যার জন্য এই আত্মহত্যা সে হয়ত কারো বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে,আর নয়তো হাসপাতালের বেডে শুয়ে কোন নতুন শিশুর জন্ম দিচ্ছে। হয়ত সেই মেয়েটি আজো জানেনা তার কারনে আজ একটি সংসার ধ্বংস হয়ে গেল । এভাবে প্রতিদিন কোন না কোন সংসার ধ্বংস হয়ে যাচ্ছে।

তবে এর জন্য কে দায়ী ???? আমি । কারন আমি আমাকে ভালোবাসি নাহ । আমি ভাবি নাহ আমি কতোটা গুরুত্বপূর্ণ আমার সংসারে, আমি ভাবি নাহ আমি মানুশ, আমি জন্মের সময় কয়েক শত স্প্যামকে পরাজিত করে আমার স্প্যাম জন্মকে জয়ী করেছি । আমি জন্মের সময় কতই না ঢোল , বাদ্য যন্ত্র বাজিয়ে আমাকে পৃথিবী তে বরন করে নেয়া, তবে আজ কেন আমি নিরবে চলে যাব ? তাই আসুন নিজেকে ভালোবাসি,মানুষকে ভালবাসতে শিখাই , যদি এই জীবনের আমার কাছে কোন দাম না থাকে তবে মানুষের জন্য বিলিয়ে দেই, মানুষের সেবা করি । আত্মহত্যা নয় আত্মত্যাগ করি।

মনে রাখবেন ...” অন্ধকার কখনো অন্ধকারকে দূর করতে পারে না,তাকে দূর করতে পারে একমাত্র আলো। আলোর মাঝে আলো নয়, অন্ধকারেই আলো জ্বালুন। । তেমনি ঘৃণাকে ঘৃণা দিয়ে নয়,দূর করতে হয় ভালবাসা দিয়ে। অন্তরের শান্তি চান? নিজেকে ভালবাসুন মানুষকে ভালবাসুন ।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.