জয় বাংলা .....
Click This Link
Click This Link
শিরোনামসহ পোস্ট কিছুটা এডিট করা হয়েছে
উপরের যে ছবিটি দেখছেন তা মাহমুদুরের পত্রিকা আমার দেশের একটি রিপোর্টের ছবি।
উপরোক্ত রিপোর্টে মহমুদুর রহমান দাবী করেছেন
আসিফ মহিউদ্দিনের ধর্মবিদ্বেষী কর্মকান্ডের ইন্দনদাতা সামু মাতা জানাপা এবং তার স্বামী। ওই রিপোর্টে দাবী করা হয় সামু কতৃপক্ষ আসিফের সেরা ব্লগার হওয়াতে ভুমিকা রেখেছে।
মাহমুদুর দাবী করেছে সামু ব্লগের মূল লক্ষই হল, ইসলাম এবং মহানবী (সা) এর বিরুদ্ধে অপপ্রচার, অপবাদ, কুটুক্তি ইত্যাদি প্রচার করা।
ওই রিপোর্টে সামুকে দেশবিরোধী, কুরচিপূর্ণ, অশ্লিল এবং বিতর্কিত একটি ব্লগ হিসেবে পাঠকের কাছে পরিচিত করেছে মাহমুদুরের পত্রিকা।
ওই রিপোর্টে সামুকে ইসলাম বিরোধী এবং ধর্মীয় বিদ্ধেষ ছড়ানোর হাতিয়ার উল্লেখ করা হয়।
ওই রিপোর্টে বলা হয় সামু কতৃপক্ষ প্রতি মাসে ব্লগের পেছনে আট থেকে দশ লক্ষ টাকা খরচ করে শুধু ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্য।
এই রিপোর্ট ছাড়াও মাহমুদুর রহমান বহুবার সামু ব্লগকে নাস্তিকের আখড়া এবং সকল ব্লগারকে (সোনার ব্লগার ছাড়া) নাস্তিক এবং ধর্মবিদ্ধেষী হিসেবে প্রচার করেছে। সে কয়েকদিন আগে সঈদীদের মুক্তির দাবীতে, কাবা শরীফের ঈমাদের নিয়ে মিথ্যা অপপ্রচার চালায়।
এই মাহমুদুরের কারনেই আজ মৌলবাদীরা সকল ব্লগারকে নাস্তিক আখ্যায়িত করে ব্লগারদের হত্যা করতে চায়।
তার পরও আজ যখন দেখী কিছু ব্লগার (মাহমুদুরের মতে নাস্তিক) এই ধর্মবিদ্ধেষী সামু ব্লগ (মাহমুদুরের মতে) ব্যাবহার করে মাহমুদুরের মুক্তির দাবী করে এবং তার গুনগান গেয়ে বিভিন্ন পুস্ট প্রকাশ করেন তখন অবাক হই, বিব্রত হই সাথে মাহমুদুর সমর্থকদের কাছে আমার প্রশ্ন জাগে -
ওহে মাহমুদুর সমর্থকগন-
আপনাদের প্রাণ পুরুষ মাহমুদুর যখন সামু নিয়ে এত মিথ্যাচার করেছিল তখন আপনার কোথায় ছিলেন ?
সামু ব্লগ ধর্মীয় বিদ্ধেষ ছড়ানোর হাতিয়ার অথবা সামুর সকল ব্লগার নাস্তিক এই কথার বিরোধীতা করে তখন কোন পোস্ট দিয়েছিলেন ?
তার মানে কি, আপনারা মাহমুদুরের উপরের কথাগুলাতে সমর্থন জানাচ্ছেন ?
আপনারা মাহমুদুরের পক্ষে কথা বলে এবং মাহমুদুরের মুক্তি দাবী করে, সকল ব্লগার নাস্তিক এই কথায় কি সমর্থন জানচ্ছেন না ?
ব্লগারবিদ্বেষী, ধর্ম অবমাননাকারী, মুনাফেক, মিথ্যাচারী, রাজাকার সমর্থক মাহমুদুরের মুক্তির দাবী প্রচার করতে যখন সামু ব্যাবহার করেন তখন কি আপনাদের একটুও লজ্জা লাগে না ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।