আমাদের কথা খুঁজে নিন

   

সবচেয়ে প্রাচীন মানব-রক্ত আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের

একজন বাংলাদেশি.................... ইতালি ও জার্মানির বিজ্ঞানীরা আজ বৃহস্পতিবার মানবদেহের সবচেয়ে প্রাচীন রক্ত পাওয়ার কথা দাবি করেছেন। তাঁদের ভাষ্য, ‘ওতজি’ বলে পরিচিত প্রাগৈতিহাসিক তুষারমানবের মৃতদেহ পরীক্ষা করার সময় এই রক্ত আলাদা করা হয়। আজ থেকে প্রায় পাঁচ হাজার ৩০০ বছর আগে এই তুষারমানব আলপস পর্বতমালায় বিচরণ করত। রয়টার্স সূত্রে এ কথা জানা যায়। বিজ্ঞানীরা জানান, তাঁরা আণবিক শক্তিচালিত অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তাম্রযুগের ওই মৃত মানুষের ক্ষত থেকে নেওয়া টিস্যু পরীক্ষা করেন।

তীরের আঘাতে ওই ক্ষত সৃষ্টি হয়। ওই তীরের আঘাতেই তাঁর মৃত্যু হয়। একটি হিমবাহের মধ্যে পাওয়া যায় ওতজির জমাট লাশ। তুষারমানবের রক্ত প্রসঙ্গে ইতালির বোলজানোর ইউরোপীয় একাডেমির ইনস্টিটিউট ফর মাম্মিস অ্যান্ড দ্য আইসম্যানের জার্মান প্রধান আলবার্ট জিংক (৪৬) বলেন, এ যুগের রক্তের নমুনার সঙ্গে তুষার মানবের রক্তের সাদৃশ্য রয়েছে। তিনি বলেন, এটা যে মানবদেহের সবচেয়ে প্রাচীন রক্তকোষ, এ ব্যাপারে এটাই সবচেয়ে পরিষ্কার তথ্যপ্রমাণ।

তিনি বলেন, নতুন এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মিসরের মমি নিয়ে গবেষণা করা হবে। এ গবেষণা পরিচালিত হয় জার্মানির সেন্টার ফর ইন্টারফেসেস ও সেন্টার ফর ন্যানো সায়েন্সেসের উদ্যোগে। গত দুই দশক ধরে বিজ্ঞানীরা ওতজির পাকস্থলি, নাড়ি-ভুঁড়ি ও দাঁত নিয়ে গবেষণা করছেন। তাঁর মৃতদেহ সুরক্ষিত স্থানে রেখে তারা এ গবেষণা চালান। ১৯৯১ সালে ওই ব্যক্তিটিকে ইতালির অস্ট্রিয়ার সীমান্তের কাছে তিরোলিয়ান আলপসে পাওয়া যায়।

যে এলাকায় তাকে পাওয়া গেছে, সে এলাকার নাম অনুসারে তাকে ওতজি বলা হচ্ছে। ওতজির চুলের রং সোনালি। তার রক্তের গ্রুপ ‘ও’। ধারণা করা হচ্ছে, তীরের আঘাতে পাহাড় থেকে পড়ার সময় তার বয়স ছিল ৪৫ বছর। জিংক বলেন, তুষারমানবের শরীরে যে লোহিত কণিকা পাওয়া গেছে, একই আকারের লোহিত কণিকা এ যুগের মানুষের রক্তেও রয়েছে।

খুবই মজার বিষয় যে এত দিন পরও লোহিত কণিকা টিকে থাকতে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.