বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে পুরোপুরি দখল করে নিয়েছে ভারতীয় হিন্দি সিনেমা, হিন্দি গান, অর্ধন্গন ভারতীয় নতর্কীদের নাচ – এবং সিরিয়ালগুলোতে পরকীয়া প্রেম এসব। আর এর ভয়াবহ পরিণতিতে আজ বাংলাদেশের যুব সমাজ। আজ যে দেশের আনাচে কানাচে ইভটিজিং ঘটনায় আত্মহত্যা থেকে শুরু করে কত মর্মান্তিক ঘটনা ঘটছে, স্কুল কলেজের মেয়েরা রাস্তায় চলতে পারে না ইভটিজারদের উত্তক্তের কারণে, আজ বহু নিরীহ নিষ্পাপ শিশুর মৃত্য ঘটছে তাদের বাবা মায়েদের পরকীয়ার কারণে, আজকে যুব সমাজ মাদাকাসক্ত হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে এসবের পেছনে অপসংস্কৃতি, ভারতীয় সিনেমা, সিরিয়াল বা নাচ গান অনেকাংশে দায়ী।
অথচ একটি রুচিশীল সিনেমা পারে সমাজের আমূল পরিবর্তন আনতে। 'নাদের ও সিমিন: বিচ্ছেদ' নামের ইরানী একটি ছবি চলতি বছর ফরাসি পুরস্কার 'সিজার' লাভ করেছে।
এ ছবিটি সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র এবং সেরা চিত্রনাট্যের জন্য ৮৪তম একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেছে। এ ছাড়া, তুর্কি ফিল্ম ক্রিটিক্স এসোসিয়েশন অ্যাওয়ার্ড বা এসআইওয়াইএডি পুরস্কারও জয় করেছে এ ছবিটি। উন্নত বিশ্বে যেখানে হলিউডের মারদাঙ্গা, সাইন্স ফিকশন, এনিমেশন ছবির জমজমাট বাজার সেখানে ইরানি বিচ্ছেদ নামের ছবিটি সেই সব দেশে পুরুষ্কৃত হচ্ছে। অথচ এসব ছবি বাংলাদেশে নেয়ার উদ্যোগ সরকার নিচ্ছে না বা সেদেশের সংস্কৃতি কর্মীরাও নিচ্ছে না। সেখানে আমদানি করা হচ্ছে ভারতীয় – অর্ধনগ্ন নাচ সম্মলিত সিনেমা।
আমার মনে হয় সরকারের বা সংশ্লিষ্ট বিভাগের এসব ভালো, রুচিশীল, শালীন চলচিত্র সেদেশের সিনেমা হলগুলোতে বা আকাশ সংস্কৃতির মিডিয়াতে প্রচার করা উচিত। তাহলে দেশের ঘুনে ধরা যুব সমাজ ব্যবস্থার জন্য অনেক উপকার হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।