বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ূ বড় জোর এক বছর। ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর স্যার সুলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকাল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের।
শনিবার সকালে কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এমএ আজহার।
তিনি বলেন, “শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে দ্বিতীয় ও ফাইনার প্রফ পরীক্ষার্থীরা প্রবেশপত্র দেখিয়ে হলে থাকতে পারবেন। ”
অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে স্যার সুলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই পক্ষ শুক্রবার গভীর রাতে প্রধান ছাত্রাবাসে সংঘর্ষে জড়ালে সাতজন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ ওই ছাত্রাবাস থেকে ৫৩ জনকে আটক করে।
রাতের ঘটনায় প্রধান ছাত্রাবাসের ৩৩টি কক্ষ ভাঙচুর করে ছাত্রলীগ কর্মীরা।
এর প্রতিবাদে শনিবার সকালে হাসপাতালের নিচতলার লিও ক্লাবের কক্ষ ভাঙচুর এবং প্রধান ফটকে তালা মেরে দিনভর বিক্ষোভ, মানববন্ধন করে ছাত্রছাত্রীরা।
একাডেমিক কাউন্সিলের সভায় শুক্রবার রাতের সংঘর্ষের ঘটনা তদন্তে শিশু বিভাগের অধ্যাপক এআরএম লুৎফুল কবিরকে সভাপতি করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অন্য দুই সদস্য হলেন- অধ্যাপক আলমগীর কবির ও সহযোগী অধ্যাপক এ এইচ এম মাহবুর উল মাওলা চৌধুরী।
এদিকে ক্লাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রেখে কলেজ চত্বরে দফায় দফায় মিছিল করছে ছাত্রছাত্রীরা।
কোতোয়ালি থানার ওসি মো. সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, শুক্রবার রাত দেড়টা থেকে ৩টার মধ্যে পুরান ঢাকার মিটফোর্ড রোডের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
“অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। একট পক্ষ প্রধান ফটক ভেঙে ছাত্রবাসে ঢোকে এবং হামলা চালায় বলে আমরা জানতে পেরেছি। ”
আহতরা হলেন- অ্যাঞ্জেল, শরিফ, পারভেজ, অঙ্কুর, আসাদুজ্জামান, রকি ও শফি। এদের মধ্যে অ্যাঞ্জেলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে অ্যাঞ্জেলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।