যশের জবাই খুব জোরে শতেক বছর মানুষ তোমায় রাখবে মনে ! এত টুকু সত্য জেনেই, কাঁদছো আজ এই বিজন বনে ? কেঁদে কেঁদে লাভ কি বলো, এর বেশি কি পাওনা তোমার ? ছোট আশা ! তোমার মতই মনের মাঝে আছে সবার। দেখ শুধু নিজের দিকেই আসল ব্যাপার বোঝনা তাই। তোমায় মনে রাখলে মানুষ লাভ যে কেমন তাও জানা নাই। অতএব আজ থেকে প্রতিজ্ঞা কর যশের তরে কাঁদবনা আর, মনে যে রাখবে তোমায়, কর্মে স্রষ্টা এই দুনিয়ার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।