আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাগুলো অর্থহীন

কবিতাগুলো আজ বড় অথহীন, যখন
বুকের পাঁজরে এক চিলতে কষ্টেরা করে বসবাস! আর
দুঃসময়ের মুখোমুখি মানুষ।
অস্থিরতা গ্রাস করছে সময় কে-
রাষ্ট্র, সমাজ, পরিবার সব আজ
চরম দেউলিয়াত্বের শেষ সীমায় পৌঁছে গেছে!

চারদিকে আজ দাউ দাউ জ্বলছে আগুন-
সে আগুনে পুড়ছে সব।
মানুষ পুড়ছে
ফানুস পুড়ছে
পুড়ছে সারাদেশ!
বাড়ি পুড়ছে
গাড়ি পুড়ছে
নগর বন্দর গ্রাম উজাড়।
নারী পুরুষ শিশু কিশোর বৃদ্ধ যুবা- কেউ আজ বাকি নেই পুড়তে!

বাস ট্রাক ট্রেন
কাঁচা-পাকা রাস্তাঘাট
সব আজ গনগনে আগুনে পুড়ে একাকার।

মানবতা আজ পুড়ে পুড়ে ছাই ।।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.