আমি একজন কামলা...
কবিতাগুলো আসে,
আবার চলে যায়।
আমাকে রাত্রি জাগায়,
কখনোবা আবার কাঁদায়।
কবিতাগুলো আসে মধ্যরাত্রিতে
কখনোবা মধ্য দুপুরের আকাশে
বিকেলের অনিয়ন্ত্রিত বাতাসে
অথবা চাঁদের নরম আলোতে।
কবিতাগুলো আসে
সময় না বুঝে, অসময়ে
দীর্ঘ রাত্রি জাগরণের পর, অথবা
যখন তোমার চিন্তায় বিভোর।
কবিতাগুলো আসে
যখন আমি তোমার সানি্নধ্যে
যখন তোমার চোখে তাকাই অথবা
কোমল সেই মুখশ্রীতে হারিয়ে যাই।
কবিতাগুলো আসে
যখন মনে বড় দুঃখ পাই
যখন অবুঝ শিশুর মতন কান্না পায়
অথবা তোমাকে ভুলে থাকতে চাই।
কবিতাগুলো আমি লিখতে চাইনি
কখনো লিখব তাও ভাবিনি
তবু তারা আসে, একে একে আমার কাছে
ধরা দিতে চায়, পরাজিত বিপ্লবীর মতো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।