আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাগুলো আসলেই খুব সুন্দর



আমার আব্বুর লেখা কবিতাগুলো আসলেই খুব সুন্দর। তিনি নেট ইউস করেন না ।তাই আমি তার হয়ে প্রচার করে দিচ্ছি।। একাই তবে এসেছিলাম একাই যাব চলে একটু সময় কাটিয়ে গেলাম বিশ্ব মায়ের কোলে। একা পথে চলতে গিয়ে পেলাম সবার দেখা দুঃখ সখের স্মৃতিগুলো রইবে মনে আঁকা। মানুষ রুপে জন্ম মিছে শুধুই করি ভূল ধন্য হবে জন্ম কিসে ভেবে না পাই কূল। শুধুই গড়ি পাপের পাহাড় করি হায় হায় ভিক্ষা ছাড়া নেই যে গতি তাইতো ভিক্ষা চাই। ক্ষমা কর প্রভু মোরে তোমারই কৃপা চাই তুমি ছাড়া এই পাপীরে কে আর দেবে ঠাঁই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.