আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাগুলো দীর্ঘশ্বাস

ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো আমার কবিতাগুলো আসলে কবিতা নয় কবিতাগুলো এক একটা দীর্ঘশ্বাস। সব মানুষের কিছু গোপন দুঃখ থাকে, যদি সে মানুষ হয়; সব মানুষের কিছু কষ্ট থাকে নিভৃত ,একান্ত আড়ালে, সব মানুষ মুখ গুঁজে কাঁদে কোনো না কোনো অন্ধকারে কখনো কখনো নিজের অন্তরালে, কিছু দুঃখ চাঁপা দিতে চায় সব মানুষ,চেঁপে রাখে। চেঁপে রাখে বুকের পাজরে বুক পকেটের নিচে, আমিও হয়তো মানুষ,হৃদয় বুঝি, বেদনার পায়ে ভর করে হাঁটি ভিতরে খোলস বদলাতে কিছু কথা নিজেই নিজেকে বলি; কবিতার মতো করে,দীর্ঘশ্বাসে, আমার কবিতাগুলো আসলে কবিতা নয়, কবিতাগুলো এক একটা দীর্ঘশ্বাস!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.