২০১২! মনে হচ্ছে ভালোই যাবে। যদিও রাজপথ গরম করার চেষ্টা করছে বিরোধীদল। কিন্তু সুবিধে করতে পারবেনা। কারণ দুষ্ট রাজনিতিকের
চরিত্র পাবলিক চিনে ফেলেছে। এরা আর আমাদের ঘোল খাওয়াতে পারবেনা।
আমরা নিজেরা নিজেদের অধিকার বুঝে নিতে শিখেছি। কাজেই আমরা আমাদের নূতন বছরকে কারো হাতে তুলে দেবনা। যাতে সব দুঃসহ সৃতিতে আবার আমাদের আঁতকে উঠতে হয়। সব পুরনো ক্ষত ভুলে আমরা এগিয়ে নেব আমাদের এই সোনার বাংলাকে। ভালবাসব পরস্পরকে।
দেশ ও দশের মঙ্গল কীর্তি সাধনই হোক আমাদের প্রত্যয়। তাই শুভ হোক আমাদের এই নূতন পথচলা! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।