অচেনাকে নিয়ে।। কাঁকন নন্দী
গোলাপী গালে ছোট কালো তিল,
স্বপ্নময় চোখের তারা আকাশী নীল।
উচ্ছলতার ঢেউ কুঞ্চিত কেশ গুচ্ছে--
যে ঠোঁটে হাসি সব বর্ণনার উচ্চে
সে মুখ আমার চেনা।
জনস্রোতে পেয়েছিলাম দেখা
তারপর অনেক ভেবেছি একা
সতর্ক প্রতীক্ষায় আছে চোখ--
মনে বাসনা-- আবার দেখা হোক্।
কে জানে দেখা হবে কি না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।