আমাদের কথা খুঁজে নিন

   

হাজার বছর ধরে-ফেসবুক ভার্সন

লেখাটি নেটে পাইলাম। যদি কারো লেখা হয় তা হইলে আওয়াজ দিয়েন মকবুল is now married to ফাতেমা ফাতেমা,গনু মোল্লা like this আমেনার কমেন্ট-“কি আমরা কি ভাইসা আইছি!!শুধু ফাতেমা কেন?আমাদের নাম কই?আমাগো রে তুমি বিয়া করো নাই?” টুনি like this টুনির কমেন্ট-“ঠিক কইছ বুবু;আমাদের কোন সম্মান নাই; শুধু ফাতেমাকে দিয়ে রাখছে” মকবুলের কমেন্ট-“তোমরা শান্ত হউ;ফেসবুকে relationship status এর multiple option না থাকলে আমি কি করবো?তাই আমি ঠিক করছি;মাসের ৩০ দিনের ১০ দিন করে ৩ জনের নাম একে একে দেয়া হবে” আমেনা and ফাতেমা like this টুনির স্ট্যাটাস-“Montu miahr sathe mach dhortichi;corom moja pacci.. ” মন্তু likes this মন্তুর কমেন্ট-“মকবুল মিয়া দেখলে কি ভাববো?” টুনির কমেন্ট-“english e lekho miah;bangle ase na amar mobile e;bollam amr opera te bangle install kore dite;dila to na” মন্তুর কমেন্ট-“ bollam je tomar ei status mokbul miah dekhle ki vabbo?kalkei install koira dimu ne… ” টুনির কমেন্ট-“isshh… buirar naak kaita dimu na… ” সালেহার কমেন্ট-“কি যে ঢং; রাত বিরেতে পরপুরুষের সাথে ঘুরতে লজ্জা করে না” ফকিরের মা like this টুনির কমেন্ট-“tomar eto lage kan haaaa????” সালেহার কমেন্ট-“সঠিক কথা বললেই দোষ;তাই না??” টুনির কমেন্ট-“kharao;tomake dekhtisi;hironer biyar somoy to emni e mair khaba;tokhn bujhba ni.” মকবুল মিয়া create a event “হিরনের বিয়ে” ১০০০ গ্রামবাসী are attending আবুলের স্ট্যাটাস-“Again I am single…Ready to mingle… ” আবুল like this মকবুলের কমেন্ট-“লজ্জা করে না; তিন তিনটা বৌরে মাইরা ফালাইছস;আবার বিয়া করতে চাস? ঃ@” মন্তু,টুনি and 5 others like this সুরত আলীর কমেন্ট-“হ ঠিক কথা;তোর দিলে কোনও দয়া মায়া নাই” সালেহা,টুনি and 4 others like this মকবুলের কমেন্ট-“হ তোরে আর বিয়া দিমু না আমরা” মন্তু,টুনি and 3 others like this আবুলের কমেন্ট-“আমি বিয়া করুম তোমার কি?নিজের তো ৩টা বউ;তুমি কি বুঝবা বৌ না থাকলে কেমন লাগে?তোমাদের ভালো না লাগলে আমাকে ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়ে যাও” আম্বিয়ার স্ট্যাটাস-“ভাটুইরে না দিয়ো শাড়ি…ভাটুই যাবো বাপের বাড়ি” মকবুল and মন্তু like this মকবুলের কমেন্ট-“বাহ!কি সুন্দর স্ট্যাটাস;কি সুন্দর গান গাও তুমি;মনটাই ভইরা যায়… :*” টুনি like this আম্বিয়ার কমেন্ট-“blush… কে যে কন না; শরম লাগে” মকবুল like this ফাতেমার কমেন্ট- “ছিঃ… আপনার লজ্জা শরম নাই?কি করতেছেন এগুলা মকবুল মিয়া?” আমেনা like this আমেনার কমেন্ট-“ মাইয়ারে বিয়া দিছেন;তার শ্বশুর বাড়ির লোকেরা এই কমেন্ট দেইখা কি ভাববো?” ফাতেমা,সুরত আলী like this টুনির কমেন্ট-“মকবুল মিয়া; ওগো হিংসা হইতেছে;আপনি চালায় যান; আমি আছি আপনার পিছে” মকবুলের কমেন্ট-“নিমকহারাম,সব নিমকহারাম…আমার টাকায় ইন্টারনেট ব্যবহার করে আর আমার বিপক্ষে কথা কস” টুনি like this ফাতেমার কমেন্ট-“বুড়ো বয়সে ভীমরতি ধরছে” সালেহা,ফাতেমা and 3 others like this মকবুলের কমেন্ট-“ নিমকহারাম; যাহ্ আমেনা আর ফাতেমাকে আমি তালাক দিলাম!!” ফকিরের মার কমেন্ট-“আহারে পোড়াকপাইল্লা! এ তুই কি করলি রে;এ তুই কি করলি!!” আমেনা is now divorced গনু মোল্লার কমেন্ট-“আমেনা বিবি শান্ত হউ;রাগের মাথায় ফেসবুকে তালাক দিলে তালাক হয় না; ফাতেমারে খুইজা পাই না;কই সে?” ফকিরের মা’র কমেন্ট-“ও তো দুঃখে আকাউন্ট deactivate করে ফেলছে; হায়রে এ কি হল রে;সব শেষ হয়ে গেলো রে;আল্লাহ গো এ কি হল রে… :’( :’(“ আমেনা like this আবুলের কমেন্ট-“এই বুড়ির ফেসবুকে আকাউন্ট খুলে দেয়াই ঠিক হয় নি;সবার পোস্টে গিয়ে কান্নাকাটি করে… ঃ@” সালেহা like this আমেনার কমেন্ট-“হিরন যাতে এই খবর না জানে;আমি ওকে ব্লক কইরা দিছি;তোমরা কেউ এসব নিয়া পোস্ট দিয়ো না;অ জানলে শেষ হইয়া যাইব” মন্তুর স্ট্যাটাস-“আরেকটা দিন বেশি বললে থাকবে কি…একটু দাঁড়াও শেষ চেষ্টা করে দেখি” টুনি like this টুনির কমেন্ট-“বিয়ার পর কি তুমি আম্বিয়ার বাড়িতে থাকবা?” মন্তুর কমেন্ট-“জানি না;ওর বাড়িতে মডেমের নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না;নাও থাকতে পারি” টুনির কমেন্ট-“কত আশা ছিল;তোমার বিয়াতে ছবি তুইলা আপলোড করবো” মন্তুর কমেন্ট-“এখনো সময় আছে টুনি;চল ২ জনে ফেসবুক deactivate করে পালায় যাই মনোয়ার হাজি রে কইলে ব্যবস্থা করে দিবো” টুনির কমেন্ট-“না না;তা হয় না মিয়া; …তা হয় না” :

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.