আমাদের কথা খুঁজে নিন

   

ফয়েজ লেকে এক ঘন্টা - ২

ফয়েজ লেকে এক ঘন্টা - ১ ফয়েজ লেককে বাণিজ্যিক করার আগের চেহারা দেখিনি। তাই জানি না এর আসল রূপ কেমন ছিল। এখন ঘুরে দেখে লেকটাই সবচেয়ে ভালো লেগেছে। আর বিরক্ত লেগেছে বিজ্ঞাপনের বড় বড় বিলবোর্ড। বেশ কিছু জায়গা সুন্দর দেখে ছবি তুলতে গিয়ে দেখি ক্যামেরায় বিলবোর্ড চলে আসে।

বিরক্ত হয়ে তুলিইনি আর। আর তার চেয়ে বেশি যন্ত্রণাদায়ক ছিল মাইকিং। কবে কোন কনসার্ট হবে তার বিজ্ঞাপন দিয়ে অনবরত মাইকিং চলছিল। মাঝে মধ্যে অবশ্য সুন্দর কিছু গানও দিচ্ছিল। কিন্তু ঐভাবে গান শুনতেও কেন যেন ভালো লাগেনি।

যা হোক। যখনই যেটুকু ভালো লেগেছে ছবি তুলেছি। মাঝখানে কিছু ভিডিও ও করেছি। একটা হরিণ লেকের ধারে পানি খেতে এসেছিল। ঐ সময় ভিডিও করছিলাম।

তাই ছবি তোলা যায়নি। আর হরিণটা আমাদের চেঁচামেচিতে এমন ভয় পেয়েছে যে দৌড়ে তার ঝোপের ভিতর ঢুকে গেছে। তাই ভিডিওতেও খুব ঝাপসা এসেছে। আর একটা বানরকে দেখেছিলাম গাছের মগডালে বসে আমাদের পর্যবেক্ষণ করছিল। সেও আমাদের কাউ-মাউ শুনে লজ্জায় মুখ লুকিয়েছে।

কিছুতেই ক্যামেরায় ধরা গেল না। এইবার দেখি কী কী ক্যামেরায় ধরতে পেরেছিলাম। ১. ২. ৩. ৪. ৫. ৬. ৭. ৮. ৯. ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫. ফেরার পথে আবারও বৃষ্টি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.