আমাদের কথা খুঁজে নিন

   

সঞ্জয় গুপ্তকে জনের উপহার

মে মাসের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পাওয়ার পর থেকেই ভারতব্যাপী দারুণ ব্যবসা করে চলেছে মুম্বাইয়ের অপরাধজগত নিয়ে নির্মিত এই অ্যাকশন সিনেমাটি। সিনেমার এই সাফল্য উদযাপনেই সঞ্জয়কে উপহারটি দেন জন। ৪০ বছর বয়সী জন জানান, সঞ্জয়ের হাতে উপহার তুলে দেওয়ার জন্য এই সময়টিকেই উপযুক্ত মনে করেছেন তিনি।
জন বলেন, “আমি সঞ্জয়কে বলেছিলাম যদি ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ সিনেমাটি হিট হয় তাহলে আমি তাকে একটি বাইক উপহার দেব। আমি আগ থেকেই জানতাম সঞ্জয় এই বাইকটি অনেক পছন্দ করে।

আর তাই তাকে উপহার দেওয়া। শুধুমাত্র তার হাতে এটি তুলে দেওয়ার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলাম আমি। ”
উপহারটি পাবার পর সঞ্জয় বলেন, “আমি এটি প্রথমেই বাসায় নিয়ে যাব তারপর আমার বাচ্চাদের দেখাব। আমার ছোটছেলে বাইক খুবই পছন্দ করে। আর এ বাইকটি আমার দারুন পছন্দের।

তবে জনের কাছ থেকে আরও একটি বাইক চাইব পরবর্তী সিনেমার পর। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.