অবশেষে আদালতের রায় অনুযায়ী ১৬ মে দুপুরে মুম্বাইয়ের আদালতে আত্মসমর্পণ করেছেন বলিউডি অভিনেতা সঞ্জয় দত্ত। খবর এনডিটিভির।
১৬ মে বৃহস্পতিবার দুপুরে নিজের বান্দ্রার বাড়ি থেকে স্ত্রী এবং পরিবারের সদস্যদের নিয়ে মুম্বাই কোর্টের উদ্দেশে রওনা হন সঞ্জয়। পথে তারা ‘সিদ্ধিভিনায়ক’ মন্দিরে কিছুক্ষণ প্রার্থনা করেন। তাকে বিদায় জানানোর জন্য সকাল থেকে তার বাড়িতে বলিউডের বিভিন্ন শিল্পীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
জানা গেছে, মুম্বাই কোর্ট থেকে প্রথমে তাকে নেওয়া হবে মুম্বাইয়ের আরথার রোড কারাগারে, এরপর তাকে পুনে শহরের ইয়েরওয়াদা কারাগারে পাঠানো হবে, যেখানে তিনি ৪২ মাস কারাভোগ করবেন।
কিছুদিন আগে হুমকির সম্মুখীন হচ্ছেন এমন কথা জানিয়ে পুনের ইয়েরওয়াদা কারাগারে আত্মসমর্পণ করার জন্য আপিল করেছিলেন সঞ্জয়; কিন্তু পরবর্তীতে আপিলটি তুলে নিয়ে তিনি মুম্বাইতেই আত্মসমর্পণ করবেন বলে জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।