আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ম কথাঃ সুরা নাস এ কি বলা আছে

মোস্ট পাওয়ার ফুল ট্যালিপ্যাথী , " তোমরা আমাকে স্মরণ কর , আমি তোমাদেরকে স্মরণ করব " (১৫২/ সুরা বাক্বারা)

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ বলুন, আমি আশ্রয় গ্রহণ চাইছি মানুষের প্রতিপালকের Say :I seek refuge with the Lord of Mankind [ ১] مَلِكِ النَّاسِ মানুষের অধিপতির, The King(or Ruller) of mankind, [ ২] إِلَهِ النَّاسِ মানুষের ইলাহের কাছে The Ilâh ( or Judge ) of mankind [৩] مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে , From the mischief of the whisperer ( of evil) who withdraws ( after his whisper) [ ৪] الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে (The same) who whispers into the hearts of Mankind [ ৫] مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। Among jinns and among men [৬] এটি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা মূলক সুরা । সরাসরি সাহায্য না চেয়ে ৩ টি গুন উল্লেখ করে বিনীত ভাবে সাহায্য চাওয়ার কথা বলা হয়েছে । আল্লাহকে বলা হয়েছে মানুষের রব , বা প্রতিপালক মানুষের মালিক বা অধিপতি মানুষের ইলাহ বা মাবুদ (১,২,৩)। এই তিনটি গুনের মাধ্যমে সাহায্য চাওয়ার অর্থ হচ্ছে , আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি তিনি সমস্ত মানুষের প্রতিপালক , অধিপতি ,মাবুদ ।

তিনিই ,মানুষ কে রক্ষা করতে পারেন । তিনি ছাড়া আর কেউই নেই যার কাছে আমি পানাহ চাইতে পারি । কিসের অনিষ্ট হতে পানাহ চাওয়ার কথা বলা হয়েছে ? আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে যে মানুষের মনে কুমন্ত্রণা দান করে । জ্বিনের মধ্যে থেকে বা মানুষের মধ্যে থেকে । (৪,৫,৬) কুমন্ত্রণাদাতার কুমন্ত্রণা বা প্ররোচনা হতে ।

প্ররোচনাই হচ্ছে সমস্ত গুনাহের সূচনা বিন্দু । খুব নিভৃতে আত্মগোপন করে শয়তান মানুষের মনে প্রতিনিয়ত প্ররোচনা দিয়ে যায় । । কখন শয়তান আমাদের মনে কি করে আমরা কিন্তু বুঝে উঠতে পারিনা । একজন অসতর্ক মানুষ ,প্ররোচিত হয়েই গোনাহের কাজ করে ফেলে ।

শয়তান কিন্তু প্রথমেই বড় টোপ ফেলে । আর সেই টোপ গিলে ফেলা মানুষ গুলো সমস্ত ধর্মিয় নিয়মকানুন , বিধিবিধান গুলো কে অসার মনে করে । নিয়মের বাহিরের কাজ গুলো কে সুন্দর আর সাহসী মনে হয় তাদের কাছে আর বলে "এখানে পাপ টা কোথায় ?" ধুর কিসের সৃষ্টিকর্তা ? সব মানুষের মনের কল্পনা । অর্থহীন ব্যাকডেটেড নিয়ম গুলো মানুষের তৈরি । মানুষ সরাসরি জড়িয়ে যায় নাস্তিকতা , শিরক , কুফরিতে ।

এধরনের টোপ গেলা মানুষ আমরা দেখেছি । কিন্তু আমরা যারা কালেমায় বিশ্বাস করি আমরা কিভাবে জড়িয়ে যাই? শয়তান আমাদের ছোট ছোট নিয়ম ভঙ্গের কুপরামর্শ দিয়ে যায় । সবসময় ছোট ছোট গোনাহ করতে প্ররোচিত করে । এ চিন্তা মানুষের মনে দিয়ে দেয় , ছোট ছোট গুনাহ করে নিলে তেমন কোন ক্ষতি নেই । যেমন , ধুর , এটা কি গীবত হল , আড়ালে হলেও আমি ত সত্যি কথাই বলছি ।

থাক কাল থেকে ঠিক মত নামাজ পড়ব , আজ ভাল লাগছেনা । এটা আসলে ঘুষ না , এটা আমার প্রাপ্য । এভাবে ছোট ছোট গুনাহ করতে করতে আমরা গোনাহের সাগরে ডুবে যাই । এই প্ররোচনা দেয়ার কাজ জ্বিন শয়তান আর মানুষ শয়তান ও করে । এ সুরায় উভয়ের অনিষ্ট থেকে পানাহ চাওয়ার নির্দেশ দেয়া হয়েছে ।

মানুষের নিজের নফসের শয়তান ও মানুষকে ভুল পথে চলে যাওয়ার জন্য প্ররোচিত করতে থাকে । আল কুরআনের আরো আয়াত আছে একই সাহায্য চেয়ে সুরা আনআমে ১১২ আয়াতে আছে , " আর এভাবে আমি জ্বিন ও মানুষ শয়তানদের কে প্রত্যেক নবীর শত্রু বানিয়ে দিয়েছি , তারা পরস্পরের কাছে মনোমুগ্ধকর কথা ধোঁকা ও প্রতারণার ছলে কথা বলতে থাকে । " সুরা হা মীম সাজ-দাহ ,৩৬ আয়াতে আছে , " আর যদি শয়তানের পক্ষ থেকে কোন উস্কানি অনুভব কর তাহলে আল্লাহর পানাহ চাও । " " বলো , হে আমার রব ! আমি শয়তানদের উস্কানি থেকে তোমার পানাহ চাচ্ছি । "( আল মুমিনূন ৯৭) সাহায্য চাইলে আল্লাহ আমাদের কিভাবে সাহায্য করবেন ? " যারা আল্লাহকে ভয় করে তাদের অবস্থা এমন হয় যে , কখন শয়তানের প্রভাবে কোন অসৎ চিন্তা তাদেরকে স্পর্শ করলেও তারা সংগে সংগে সজাগ হয়ে যায় এবং তারপর ( সঠিক পথ ) তাদের দৃষ্টি সম্মুখে পরিষ্কার হয়ে উঠতে থাকে " সুরা আরাফ ২০১ ধন্যবাদ আর কৃতজ্ঞতা আল কোরআন : ডিজিটাল ( ধর্ম মন্ত্রণালয় , গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ) আশা করি শানে নুযুল আর তাফসির যুক্ত করে সুন্দর এই সাইট টিকে আরো সমৃদ্ধ করা হবে ।

তাফহীমুল কুরআন মূলত বই থেকে সাহায্য নেয়া হয়েছে । সুরা নাস : বাংলা অনুবাদ , ব্লগার হিটলারের সাগরেদ ছবি ঃ হলুদ বা টারমারিক ফুল Amigos Flower Adoration (পুষ্প কথন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.