দিনাজপুরের নবাবগঞ্জ থেকে অপহৃত কলেজ ছাত্রীকে অপহরণের ৮১ দিন পর বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে বগুড়ার বারোপুর উপশহর এলাকার জনৈক বকুলের পরিত্যাক্ত বাড়ী থেকে অপহৃতাকে উদ্ধার করা হয়। এসময় পুলিশ অপহরণকারী ওই কলেজ ছাত্রীর নিজ ভগ্নিপতি সফিকুল ইসলামকে (৩২) গ্রেফতার করেছে।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানায়, নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের উঃ বোয়ালমারী গ্রামের আঃ মজিদের কলেজ পড়ুয়া মেয়ে শম্পাকে (১৬) তার নিজ বড় বোনের স্বামী একই গ্রামের মৃত জুমার উদ্দীনের ছেলে সফিকুল ইসলাম কলেজে যাওয়ার পথে গত ১৫ মে রাস্তা থেকে কৌশলে ডেকে অপরহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে শম্পার মা মজিদা বেগম বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করে। আদালত ওই মামলাটি নবাবগঞ্জ থানাকে আইনগত ব্যবস্থা নেয়ার আদেশ দিলে গত ১৩ জুলাই থানায় আপহরণের অভিযোগে একটি মামলা হয়।মামলার পর পুলিশ তৎপরতা চালিয়ে অপহৃতাকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করে।
এছাড়াও ওই মামলার আরেক অভিযুক্ত আসামী একই গ্রামের আঃ রহমানের ছেলে সফিকুলকেও (২৮) পুলিশ গত রবিবার রাতে গ্রেফতার করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।