আমাদের অতীত থেকে শিক্ষা নেওয়া উচিৎ। আমাদের সামনে আরেক বার সুযোগ এসেছে যুদ্ধাপরাধী, সন্ত্রাস, ও দুর্নীতি,এবং চাঁদাবাজদের বয়কট করার। আসুন আসন্ন পৌর নিবার্চনে আমরা সৎ, যোগ্য এবং নীতিবান প্রার্থীকে ভোট দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ঐকবদ্ধ হই।
কারো প্রচারনায় প্রতারিত না হয়ে- আবেগকে সংযত করে বিবেক দিয়ে বিবেচনা করে তারপর আপনার মূল্যবান ভোটটি দেবার জন্য অনুরোধ করছি।
খেয়াল রাখবেন আপনার ভোটটি যাতে কোন ভাবেই যুদ্ধাপরাধী, সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাদাঁ বাজের পক্ষে না পড়ে।
আমাদের একটি সিদ্ধান্তই সৃষ্টি করতে পারে একটি সুখী, সমৃদ্ধ, বাংলাদেশ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।