Speak no evil, hear no evil, see no evil.
১৯৭৩, সম্ভবত জানুয়ারি মাস, আজ থেকে ৩৮ বৎসর আগে!
আমি শহীদ আনোয়ার উচ্চ বালিকা বিদ্যালয় এ ভর্তি হলাম, ক্লাশ বেবি তে!। তখন ক্লাশ ৫ পর্যন্ত মেয়েদের সাথে ছেলেরাও পড়তে পারতো!
প্রথম দিন ক্লাশ এ গেলাম। বসলাম। কিনতু যেই টীচার ঢুকলেন অমনি ভ্যা ভ্যা করে কান্না!
আম্মা সাথে তখন দাড়িয়ে ছিলেন। আম্মার আচল ধরে সে কি কান্না!
সেদিন আর ক্লাশ করতে পারিনি!
আমার মনে আছে বেন্চ এ আমার এক পাশে বসত শাবানা আর এক পাশে বসত তাবাস্সুম!
ওরা আমাকে খালি খলি দু পাশ থেকে খোচাতো আর চিমটি দিত! একদিন বাসায় এসে আব্বা আম্মা কে বললাম "দুটো মেয়ে শুধু শুধু আমাকে খোচায়। কিন্তু আমার যা ভালো লাগে!!" এটা শুনে আব্বা আম্মা হাসতে হাসতে পরে যাবার যোগাড়!
তার প্রায় ১০ বৎসর পরে তাবাস্সুম এর সাথে হঠাৎ দেখা! অনেক কথা আর হাসাহাসি হোলো!
এতদিন পরে হঠাৎ মনে পড়ল বলে শেয়ার করলাম!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।