রাতের আকশে তারা দেখতে খুব ভাল লাগে........... চাঁদটা যখন আমাকে দেখে মিট মিট করে হাসে................ আল্লাহ ও রাসূল কে নিয়ে কটুক্তিকর লেখার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ নফল রোজা পালন করেছে। দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের আহবানের সাথে একাত্ততা প্রকাশ করে সোমবার উপজেলায় এ নফল ইবাদত পালন করা হয়। বিকালে উপজেলা সদরে আয়োজন করা হয় দোয়া ও ইফতার মাহফিলের। এতে বহু ধর্মপ্রাণ মুসলমান সতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ইফতার মাহফিলে বক্তারা আল্লাহ ও রাসূল সম্পর্কে কটুক্তির তীব্র প্রতিবাদ জানান এবং কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। মুরাদনগর মুজাফফরুল উলুম মাদ্রসার শায়খুল হাদিস আল্লামা আবদুল লতিফের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মুরাদনগর কেন্দ্রিয় জামে সমজিদের খতিব মুফতি আমজাদ হোসেন, হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, মুফতি দেওয়ান মোহাম্মদ আশ্রাফ, মাওলানা মোঃ ইউসুফ প্রমুখ। এছাড়াও উপজেলার ধনীরামপুর, সাতমোড়া, যাত্রপুর, ধরানীপাড়া, কাজীয়াতলসহ বিভিন্ন এলাকার সমজিদ-মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।