সব হৃদয়ের গল্প বলি, রংধনুটাকে রং করি, নির্ঘুম চোখের কথা নিয়ে বৃষ্টির মত ঝরে পড়ি
আজ রাতের আঁধার শেষ হবার সাথে সাথে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হচ্ছি। কয়েকটা দিন সম্ভবত ব্লগ থেকে দূরে থাকতে হবে। ভাবতেই অনেক কষ্ট হচ্ছে , আবার বাড়ী যাবার কথা মনে করে আনন্দ'ও হচ্ছে ।
উপরের এ্যাড ভিডিওটা দেখলে আমার চোখ দুটো কেন জানি ভিজে আসে। দেখে মনে হয় যেন এটা আমার মত যারা মা-বাবা, আত্মীয়-স্বজন ছেড়ে দূরে রয়েছে তাদের ঘরে ফেরার সত্যিকারের প্রতিচ্ছবি।
আমিও যখন বাড়ী যাবার জন্য রাস্তায় নামি, তখন শুধু এই গানটার কথা মনে আসে।
স্বপ্ন যাবে বাড়ি আমার
পথ'ও দেব পাড়ি তোমার,
কাছে যাব ফিরে বারে বার।
এই বিজ্ঞাপনের শেষের কথাটা হৃদয়ে এসে লাগে
"কাছে থাকার আকুলতার কাছে
দুরত্ব বলে কিছু নেই। "
কথাটা আসলেই সত্য। যেটা অনন্ত আমি অন্তর থেকে বুঝি।
গানটির রিংটোন(শুধু শেষের অংশ বাদ দিয়ে) বানালাম, কারো লাগলে ডাউনলোড করে নিন(২.৭৮মেগাবাইট)
ডাউনলোড করতে এইখানে চিপি দেন !!!
যাচ্ছি ফিরে......
যাচ্ছি ফিরে মা এর কাছে,
যাচ্ছি ফিরে প্রিয় চিত্রা নদীর তীরে,
যাচ্ছি ফিরে আমার স্বপ্নময় গ্রামে
যাচ্ছি ফিরে স্বপ্নের মানুষগুলোর কাছে
যাচ্ছি ফিরে ফেলে আসা শৈশব এ।
কিছুদিন পরে....
আবার আসব ফিরে এই কোলাহল এর নগরীতে,
আসব ফিরে আবার এই কঠিন হৃদয় এর নগরীতে,
আসব ফিরে আবার সেই স্বপ্নগুলো পূরণের সংগ্রামে।
ভাল থাকবেন সবাই।
সবাইকে ঈদ-উল-আযাহা'র শুভেচ্ছা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।