আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়া হামলায় রিপাবলিকানদের পাশে পাচ্ছেন ওবামা

যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকান পার্টির দুজন কংগ্রেস সদস্য ওবামার প্রস্তাবে সমর্থন জানিয়েছেন। তারা হলেন হাউস অব রিপ্রেজেনটেটিভের রিপাবলিকান দলীয় স্পিকার জন বোয়েনার এবং সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা এরিক ক্যান্টর।
 
ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে প্রেসিডেন্ট ওবামা মঙ্গলবার দেখা করেন হাউজ অব রিপ্রেজেনটেটিভের রিপাবলিকান পার্টির স্পিকার জন বোয়েনার-সহ জাতীয়নিরাপত্তা কমিটিগুলোর চেয়ারম্যান এবং সদস্যদের সঙ্গে। সিরিয়ায় অভিযান প্রশ্নে প্রেসিডেন্ট ওবামাকে সমর্থন দেবার কথা জানান জন বোয়েনার এবং এরিক ক্যান্টর।
 
তবে সংখ্যালঘু ডেমোক্রেট সদস্যদের নেতা ন্যান্সি পেলোসি প্রেসিডেন্টের পরামর্শকে সমর্থন দেয়ার কথা বললেও সিরিয়া প্রশ্নে আমেরিকার জনগণের সমর্থন আদায়ের প্রয়োজন আছে বলে তিনি উল্লেখ করেন।
 
এদিকে, ওয়াশিংটন থেকে বিবিসির সংবাদদাতা বলছেন, মিস্টার ওবামার জন্য এখন সবচাইতে কঠিন কাজটাই বাকি রয়ে গেছে। আর সেটা হলো তাকে সিরিয়ায় হামলা চালানো প্রশ্নে আমেরিকার জনগণের সমর্থন আদায় করতে হবে।
 
উল্লেখ্য, জাতীয় জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে সিরিয়ায় সম্ভাব্য হামলার বিপক্ষে জনমত ক্রমেই বাড়ছে। প্রতি দশজন আমেরিকানের মধ্যে ছয় জন সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার বিপক্ষে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.