যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে। আর যখনই তার ধারণা জন্মে যে, সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। - সক্রেটিস
আজকের যুগান্তর পত্রিকায় পড়লাম নারায়ণগঞ্জে জাতীয় পরিচয় পত্র ঠিকমতন বিতরন না করে ফেলে রেখেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা অফিসের সামনের গাছতলায়। কিছু পরিচয় পত্র গড়াগড়ি খাচ্ছে অফিসের বারান্দায়। জাতীয় পরিচয় পত্র পাননি নারায়ণগঞ্জের অনেকেই।
সেখানে এ জিনিসটির এমন কান্ডজ্ঞানহীন অবহেলায় অনেকেই প্রচন্ড ক্ষুব্ধ। নারায়ণগঞ্জ বারের আইনজীবী অ্যাডভোকেট জনাব সুলতানুজ্জামান জানান, তার ও তার স্ত্রী কানিজ ফাতেমার জাতীয় পরিচয় পত্র তারা পাননি। তাদের এলাকার এ কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারী শিক্ষক জনাব আশরাফ হোসেন জানিয়েছেন, যাদেরকে তারা বাসায় গিয়ে পাননি তাদের কার্ড উপজেলা নির্বাচনী অফিসে ফেরত দেয়া হয়েছে। কিন্তু উপজেলা কার্যালয়ে গিয়ে তিনি তার কার্ডটি পাননি। তার ধারনা, তার কার্ডটি খোলা অবস্থায় ফেলে রাখার কারনে চুরি হয়ে গেছে।
এ কোন দেশে আমরা বাস করছি ? যাদের কারনে জাতীয় পরিচয় পত্রের এই দশা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।