সুখীমানুষ
কি করেছো চিত্রকর!
একি ছবি? এতো মোমে ঢাকা অপ্সরা!!
ঐতো এখনই বুঝি ফেলবে পলক।
শুধু মোমের জন্য যেন বন্ধ হয়ে আছে আঁখি পল্লব।
এঁকেছই যখন, কেন দিলেনা নিশ্চিন্ত ঘুমের ছোঁয়া ঐ আঁখে?
শিল্পী, ঐ আধেক খোলা নয়ন যে বড় বেদনার ডাক ডাকে!
আহারে!কত নির্ঘুম চোখে যেন একান্ত অনিচ্ছায় দেখতে চাইছে
এই কোমল আলো।
ছবিতো আঁকলেনা কর্মা, এ যেন আধেক কর্ম করলে।
বাকী আধেক দিয়েছে দর্শকের কল্পনাতে ছেড়ে।
দর্শক যতন এই ছবি কল্পনায় নিয়ে ঐ মোম কন্যাকে বের করে
নিয়ে না আনবে ততন থাকবে তার মনে আহাজারি। মনে হবে-
আহারে, মোমে ঢেকে আছে অপ্সরা।!
২৮.৩.০৭, প্রেমবাগান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।